spot_img
spot_img

হামলা চালিয়ে একই পরিবারের ৫ ফিলিস্তিনিকে গুরুতর আহত করল ইসরাইলী বাহিনী

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর হামলায় ফিলিস্তিনের একই পরিবারের পাঁচজন বেশ গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় ফিলিস্তিনের হাওয়ারা শহরে এ ঘটনা ঘটে। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য নিশ্চিত করে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ইসলাইলী বাহিনীর তত্ত্বাবধানে দখলদাররা হাওয়ারা শহরে হামলা চালায়। এ সময় তারা শহরের বাড়ি-ঘর ভাঙচুর করে। অধিবাসীদের লক্ষ্য করে পাথর ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ওই হামলায় ‍গুরুতর আহত স্থানীয় ইদরিস আলী মুস্তফার পরিবারের পাঁচ সদস্য।

সূত্র : আলজাজিরা মুবাশির

spot_img
spot_img
spot_img

সর্বশেষ