spot_img
spot_img

গুলিস্তানে বিস্ফোরণ; হতাহতের আশঙ্কা

ঢাকার গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বিস্ফোরণের ঘটনায় আহত অনেককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ