spot_img

গুলিস্তানে বি*স্ফোরণের ঘটনা নাশকতা নয় : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, গুলিস্তান সিদ্দিক বাজারের নর্থ সাউথ রোডে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। আমাদের এক্সপার্টরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে দেখেছেন এটি কোনো নাশকতামূলক ঘটনা না।

তিনি বলেন, বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিস্ফোরণ হয়। কখনো মিথেন গ্যাস, কখনো এসির গ্যাস। গুলিস্তানের বিস্ফোরণের ঘটনাটি গ্যাসজনিত কোনো বিস্ফোরণ হতে পারে। এরপরও তদন্ত করে দেখা যাবে যে এটি নাশকতা, নাকি দুর্ঘটনা।

মঙ্গলবার (৭ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন শেষ সাংবাদিকদের তিনি এমনটি জানান।

খন্দকার গোলাম ফারুক বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসছে। আমি এখানে এসে জানতে পারলাম ১০ থেকে ১২ জন মানুষ মারা গেছেন। আরো অনেকেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর মধ্যে অনেকের অবস্থা গুরুতর। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা নিরবচ্ছিন্নভাবে চিকিৎসার ব্যবস্থা করেছেন।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি সিদ্দিক বাজারের ওই ভবনটি একটি বাণিজ্যিক ভবন ছিল। ভবনটির নিচ তলায় বিভিন্ন সেনেটারি সামগ্রী ছিল। ওই ভবনে গ্রামীণ ব্যাংক ও ব্রাক ব্যাংকের অফিস ছিল। আরো কিছু কমার্শিয়াল দোকান ছিল। যেহেতু সেটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তাই তদন্ত না করে বিস্তারিত বলতে পারব না।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ