spot_img
spot_img

আবারও মাওলানা রফিকুল ইসলাম মাদানী আটক

মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আবারও আটক করেছে র‌্যাব। তার বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক কথাবার্তা এবং রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নিয়ে কটাক্ষ’ করার অভিযোগ আনা হয়েছে।

বুধবার (৭ মার্চ) নেত্রকোনা থেকে তাকে আটক করা হয়েছে বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রফিকুল ইসলাম বিভিন্ন সময় রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে আসছিল। সম্প্রতি তার উস্কানিমূলক অনেক বক্তব্য ভাইরাল হয়েছে। এই অভিযোগে তাকে আটক করা হয়েছে।

র‌্যাব এর এই কর্মকর্তা বলেন, রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে গত ২৫ মার্চ ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর শাপলা চত্বরে চলা বিক্ষোভ মিছিল থেকে তাকে আটক করে মতিঝিল থানা পুলিশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ