spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল ছয়টা থেকে শুক্রবার (৭ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ২৭৩৮ পিস ইয়াবা, ১৪ কেজি ১০১ গ্রাম গাঁজা, ২২২ গ্রাম হেরোইন, ১০ গ্রাম আইস ও ৮৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ