spot_img

পটিয়া মাদরাসার শায়খুল হাদীস মুফতী আহমদ উল্লাহ গুরুতর অসুস্থ; দেশবাসীর নিকট দু’আ কামনা

মাহবুবুল মান্নান


দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপীঠ চট্টগ্রাম আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার শায়খুল হাদীস ও প্রধান মুফতী হাফেজ আহমদ উল্লাহ গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবর (৬ এপ্রিল) মুফতী আহমদ উল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ন্যাশনাল হসপিটালে ভর্তি করানো হয় বলে জানিয়েছেন তার ছেলে মাওলানা জাহেদুল ইসলাম জিহান। ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন তিনি ব্রেইন স্ট্রোক করেছেন। বর্তমানে তিনি সিসিইউতে রয়েছেন।

মাওলানা জাহেদুল ইসলাম পিতার সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দু’আ কামনা করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ