spot_img
spot_img

চট্টগ্রামের হালিশহরে মাছের প্রজেক্ট থেকে যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন লিংক রোডের পাশে সাগরপাড় এলাকার একটি মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মে) গভীর রাতে আফসার আলীর ওই মাছের প্রজেক্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মো. মুহসিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাছের প্রজেক্টে অর্ধ গলিত মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহটি চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত এই ব্যক্তির বয়স হবে আনুমানিক ৩৫ বছর। তার পরনে হুলুদ টি শার্ট ও জিন্স প্যান্ট ছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ