spot_img
spot_img

হাতিয়ায় সরকারি চাল বিতরণ নিয়ে দ্বন্দ্বে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

পূর্ব শক্রতার জেরে সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোবায়ের হোসেন (৪৫) নামে সদ্য যোগ দেওয়া যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারের একটি দোকানে এ ঘটনা ঘটে।

নিহত জোবায়ের উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত তাহের মিয়ার ছেলে। তিনি সোনাদিয়া ইউনিয়ন পরিষদের স্থগিতকৃত নির্বাচনে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে ফুটবল মার্কায় ইউপি সদস্য প্রার্থী ছিলো। অপরদিকে আহতরা হচ্ছেন, একই এলাকার যুবলীগ কর্মী মেহেদী হাসান, জীবন ও আজগর হোসেন রাজুসহ চারজন। তাদেরকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতের ছেলে জীবন অভিযোগ করে জানান, সোনাদিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলামের শ্যালক সন্ত্রাসী আবদুল বাতেন ও তার সহযোগী সুজন, ফকির, জামাল, শাহেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী চরচেঙ্গা বাজারের একটি দোকানে তার বাবাকে কুপিয়ে এবং পায়ের রগ কেটে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, জেলেদের চাল বিতরণ নিয়ে বাকবিতণ্ডার জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহত জোবায়েরের নেতৃত্বে জেলেদের চাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষে তার মৃত্যু হয়। ইউপি সদস্য আবদুল বাতেন তার শ্যালক হওয়ায় তার নাম এ ঘটনায় জড়ানো হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ