spot_img
spot_img

মসজিদুল হারামের প্রবীণ শিক্ষক শায়েখ আবদুর রহমান আল ইজলানের ইন্তেকাল

পবিত্র মসজিদুল হারামের প্রবীণ শিক্ষক শায়েখ আবদুর রহমান আল ইজলান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শুক্রবার (৭ এপ্রিল) জুম’আর নামাজের পর তার জানাজার নাামাজ অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ৩১ বছর যাবত তিনি মসজিদুল হারাম প্রাঙ্গণে দরস প্রদান করতেন শায়খ আবদুর রহমান আল ইজলান। অল্প বয়স থেকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরবর্তীতে তিনি মসজিদে নববিতে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৩৮৬ হিজরিতে রিয়াদের কলেজ অব শরিআয় শিক্ষকতা করেন। এছাড়া ইনস্টিটিউট অব নলেজের সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।

শায়খ আবদুর রহমান আল ইজলান ১৯৩৮ সালে সৌদির কাসিম শহরে জন্মগ্রহণ করেন। তিনি ১৩৭১ হিজরিতে বুরাইদাহ এলাকার ফয়সাল স্কুনে পাঠ সম্পন্ন করেন। ১৩৭৪ হিজরিতে তিনি রিয়াদের কলেজ অব শরিআয় উচ্চশিক্ষা গ্রহণ করেন। ১৩৮৬ হিজরিতে হায়ার জুডিশিয়াল ইনস্টিটিউটে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ১৩৯৩ হিজরিতে আমিরাতে আজমান শহরে বাদশাহ ফয়সালের নেতৃত্বে কোর্ট চালু হলে তিনি প্রধান বিচারক হিসেবে নিয়োগ পান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ