শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বিলাওয়াল সফরের আমন্ত্রণ জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে যুক্তরাষ্ট্র সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিলাওয়াল ভুট্টোর সঙ্গে ফোনালাপ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ফোনালাপে চলতি মাসের ১৮ তারিখ নিউইয়র্কে বিশ্ব খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে পাকিস্তানের নতুন এ পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আলাপকালে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় বিলাওয়াল ভুট্টোকে অভিনন্দন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তাছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে এক সঙ্গে কাজ করারও আশা প্রকাশ করেন তিনি।

সূত্র : জিও নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ