বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সরকার তিলে তিলে বিএনপিকে শেষ করে দেয়ার চেষ্টা করছে।
রোববার (০৭ মে) রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের কোনো কৌশল বিএনপির কৌশলের কাছে কাজ করে না উল্লেখ করে তিনি বলেন, সরকার ২০২৩ সালের নির্বাচন নিয়ে কৌশল করতে চাইলেও বিএনপি তা করতে দেবে না। সংসদ থেকে ভোট করবে এ আশা মিথ্যা।
তিনি বলেন, দলের মধ্যে দ্বন্দ্ব ভুলে গণতন্ত্র ফেরাতে ও বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনে নামতে হবে।
তিনি আরও বলেন, দেশের অর্থ অপচয় করে ক্ষমতায় যেতে সরকার ধরনা দিচ্ছে। দেশে সংকট সৃষ্টি করেছে আওয়ামী লীগ এবং তার সমাধানও তাদেরেই করতে হবে।










