বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে জাপানের মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকো সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।
বৈঠকে উভয়পক্ষ নগর ব্যবস্থাপনা, আধুনিক অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকো টোকিওর নগর ব্যবস্থাপনা, বন্যা ও ভূমিকম্প মোকাবিলা ব্যবস্থা, পরিবেশবান্ধব নগর পরিকল্পনা এবং বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেন। তিনি বাংলাদেশের বড় শহরগুলোতে এসব আধুনিক ব্যবস্থা প্রয়োগের পরামর্শ দেন।
অন্যদিকে ডা. শফিকুর রহমান জাপানের অভিজ্ঞতা বাংলাদেশের নগর উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন এবং এ ক্ষেত্রে সহযোগিতা কামনা করেন।
বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।











