spot_img

ভাসানচরে যাচ্ছে আরও ৮০ হাজার রোহিঙ্গা

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, সরকার ইতোমধ্যে স্থানান্তরিত ১৮ হাজারের পাশাপাশি আরও ৮০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তাদের বসবাসযোগ্য আবাসনসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে।

রবিবার (৬ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত এক বৈঠকে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনএইচসিআরের প্রতিনিধিদের উপস্থিতিতে এ কথা বলেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ভাসানচরের উন্নত পরিবেশ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ