দেশের মানুষের কষ্টার্জিত টাকা বিদেশে পাচার প্রসঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কারা টাকা নিয়ে যায়, লিস্ট আমার কাছে নেই। নামগুলো আমাদের দেন। কাজটি করা আমাদের জন্য সহজ হবে।
সোমবার (৭ জুন) সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় বিরোধীদলীয় সদস্যরা অর্থ পাচারের প্রসঙ্গ আনলে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এখনো অনেকেই জেলে আছে। বিচার হচ্ছে। আগে যেমন ঢালাওভাবে চলে যেত, এখন তেমন নেই।
অর্থমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের কষ্টে অর্জিত টাকা বিদেশে চলে যাবে; আপনাদের যেমন লাগে, আমারও লাগে। আমি অনিয়ম, বিশৃঙ্খলার বিরুদ্ধে।











