spot_img
spot_img

ভারতে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৮

ভারতের মহারাষ্ট্রে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও অনেকে।

সোমবার (৭ জুন) মহারাষ্ট্রের পুনেতে স্যানিটাইজার উৎপাদনকারী ওই কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের তথ্যমতে, পুনের এসভিএস অ্যাকুয়া টেকনোলজিসের একটি প্ল্যান্টে সোমবার দুপুরের দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে অন্তত ছয়টি আগুন নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করা হয়েছে।

স্থানীয় দমকল বাহিনী জানায়, আগুন লাগার সময় কারখানাটির ভেতর অন্তত ৩৭ জন কর্মী ছিলেন। এখন পর্যন্ত ২০ জনকে বের করা হয়েছে। কর্মীদের ১৭ জন নিখোঁজ রয়েছে।

সূত্র: এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ