spot_img
spot_img

ঢাকাসহ কিছু স্থানে বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন বিভাগ ও জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। এ অবস্থায় ঢাকাসহ কিছু অঞ্চলে বেশকিছু অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (৭ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, দিনাজপুর, যশোর ও সৈয়দপুর জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগসমূহ এবং রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে। এছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অনেকটা অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রাও।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ