spot_img
spot_img

৭৭ জাহাজে কয়লা আসার খবরটি গুজব

ওমান থেকে ৭৭টি জাহাজে কয়লা আসছে বলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে খবর ছড়িয়েছে, তা গুজব বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ফেসবুক পেজে ও এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, সোশ্যাল মিডিয়ায় ‌বিদ্যুৎ সংকট মোকাবিলায় ওমান থেকে ৮৫ লাখ ৯২ হাজার ৮৯৫ টন কয়লাসহ ৭৭টি বিশাল জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হয়েছে যে খবর ছড়িয়েছে, তা শতভাগ মিথ্যা বা বিভ্রান্তিকর।

তিনি বলেন, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আসবে ইন্দোনেশিয়া থেকে। আগামী ২৪ জুন তা পৌঁছাবে বিদ্যুৎকেন্দ্রে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ