spot_img
spot_img

ফিলিস্তিনি শিশু আল-তামিমি হত্যা; ন্যায় বিচারের দাবি মায়ের

গত সপ্তাহে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর গুলিতে শহীদ ৩ বছর বয়সী ফিলিস্তিনি শিশু মুহাম্মাদ তামিমির
নৃশংস হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবি জানিয়েছেন তার মাতা মারওয়া-আল-তামিমি।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। এসময় শিশুটিকে দাফন করার প্রস্তুতি চলছিল। সেখানে কয়েক ডজন শোকাহত ব্যক্তি উপস্থিত ছিলেন।

মারওয়া-আল তামিমি বলেন, “আমার স্বামী ও ছেলেকে যারা গুলি করেছে তাদের প্রত্যেককেই জবাবদিহিতা করতে হবে। আমি আমার ছেলে হত্যার বিচারের দাবি জানাই।”

প্যালেস্টাইন অফিস অফ ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল (ডিসিআইপি) জানিয়েছে, এ বছরে দখলকৃত পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী ২৭ জন ফিলিস্তিনি শিশুকে শহীদ করেছে যার মধ্যে আল-তামিমি একজন।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শাতায়েহ মঙ্গলবার একটি টুইট বার্তায় লিখেছেন, “কোন জবাবদিহিতা ছাড়াই ইসরাইলি সেনারা আমাদের জনগণ ও শিশুদের হত্যা করছে।”

উল্লেখ্য; গত সপ্তাহে ইসরাইলি সেনাদের একটি দল দখলকৃত পশ্চিম তীরের নাবি সালেহ এলাকায় একটি অভিযান চালায়। এ অভিযান চলাকালে তারা অত্র অঞ্চলের বাসিন্দা হাইথাম আল তামিমি ও তার তিন বছরের শিশু আল তামিমিকে গুলিবিদ্ধ করে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ