spot_img
spot_img

বঙ্গবন্ধু কখনও এককভাবে সিদ্ধান্ত নেননি : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু সবার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করেছেন। তিনি কখনও কোনো বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেননি।

বুধবার (৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ‘৬ দফা বাঙালির মুক্তির সনদ’ শীর্ষক আলোচনাসভায় এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যখন কোনো কাজ করেছেন, তখন বুদ্ধিজীবীসহ অন্যান্য সেক্টরে যারা আছেন তাদের মতামত নিয়েছেন। সবার মতামতের ভিত্তিতে তিনি সামনে এগিয়ে গেছেন। আজকে শেখ হাসিনা অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনে এগিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সময় অনেক ষড়যন্ত্র হয়েছিল। এখনও ভেতরে-বাইরে ষড়যন্ত্র চলছে। দেশের ভেতরের কিছু মানুষ আমাদের বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, ৭ জুনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখার আছে। আমাদেরকে অবিচল ও ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও উন্নয়নের বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ বিষয়ে কারো বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ