spot_img
spot_img

মার্কিন নিষেধাজ্ঞার পালটা জবাব দিল আফ্রিকার দেশ চাদ

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় মার্কিন নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে আফ্রিকার দেশ চাদ।

বৃহস্পতিবার (৫ জুন) এক ফেসবুক পোস্টে এ তথ্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মহামত ইদ্রিস ডেবি ইটনো।

ডেবি বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞার পালটা জবাব হিসেবে যথাযথ প্রক্রিয়ায় মার্কিন নাগরিকদের ভিসা প্রদান স্থগিত রাখার জন্য আমি সরকারকে নির্দেশনা দিয়েছি।

এ সময় কটাক্ষ করে তিনি আরও বলেন, উপহার দেওয়ার মতো উড়োজাহাজ বা কোটি কোটি ডলার আমাদের নেই। তবে চাদের আছে আত্মসম্মান।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৪০ কোটি ডলার মূল্যমানের প্লেন উপহার দিয়েছে কাতার। স্পষ্টত সেদিকেই ইঙ্গিত করেছেন চাদের প্রেসিডেন্ট।

বুধবার আকস্মিক এক ঘোষণার মাধ্যমে ১২টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। ওই তালিকায় শাদও রয়েছে। মার্কিন নিরাপত্তাজনিত কারণে দেখিয়ে ওই আদেশ জারি করেন ট্রাম্প। ৯ জুন থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ