spot_img
spot_img

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগে সাত দিনের আল্টিমেটাম ককরোচ জনতা পার্টির

সাত দিনের মধ্যে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে আলোচিত ব্যাঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তা না হলে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে প্ল্যাটফর্মটি।

রোববার (৭ জুন) সাংবাদিকদের সাথে আলাপকালে এ ঘোষণা দেন সিজেপি মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাংকা।

এ সময় ভারতের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান সিজেপি নেতারা।

এর আগে, শনিবার (৬ জুন) বিক্ষোভ চলাকালে বিকাল পাঁচটার মধ্যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিল ককরোচ জনতা পার্টি। আনুমানিক ৬ থেকে ৭ হাজার মানুষ অংশ নিয়েছিল বিক্ষোভে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

spot_img
spot_img
spot_img

সর্বশেষ