spot_img

সরকার ভয়াবহ দানবে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নূরে আলম হত্যা কোনো সাধারণ ঘটনা নয়, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আওয়ামী লীগ টিকেই আছে হত্যা, গুম, খুন, মিথ্যা মামলা দিয়ে। গত ১৫ বছরে ৬শ নেতাকর্মীকে গুম করেছে। ৩৫ লাখ রাজনৈতিক নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বিনা কারণে বেআইনিভাবে গণতন্ত্রের মা হিসেবে পরিচিত খালেদা জিয়াকে কারান্তরীণ রাখা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়েছে। সরকার ভয়-ভীতি, মিথ্যা মামলা দিয়ে ক্ষমতায় টিকে আছে।

গতকাল শনিবার (৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম হত্যার প্রতিবাদে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, এ সরকার মানুষের জন্য ভয়াবহ দানবে পরিণত হয়েছে। তাই এই সরকারকে সরিয়ে দেওয়াই হচ্ছে এখন বিরোধীদের একমাত্র কাজ।

তিনি বলেন, মধ্য রাতে তেলের দাম প্রায় ৫০ গুণ বাড়িয়ে দিয়েছে। এর ফলে আজকে সারা দেশে গাড়ি বন্ধ হয়ে গেছে। এর প্রভাব দেশের মানুষের ওপর পড়বে। মানুষকে ক্ষতিগ্রস্ত করবে। পরিবহণ ভাড়া, নিত্যপণ্য, চাল, ডালের দাম দিগুণ হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ; যারা দিন আনে দিন খায়। আজকে সকালে দেখলাম কাঁচামরিচের দাম তিনশত টাকা। মানুষের উপর নির্যাতন চলছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই, আসুন ঐক্যবদ্ধ হই, এই ভয়াবহ অগণতান্ত্রিক সরকারকে সরাতে হবে। এখন আর সময় নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ