ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান হিসেবে ইয়াহিয়া সিনওয়ারের নাম ঘোষণা করা হয়েছে। তিনি এতদিন গাজ্জায় হামাসের প্রধান নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মঙ্গলবার স্বাধীনতাকামী সংগঠনটি একটি সংক্ষিপ্ত বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, “রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে ইয়াহিয়া সিনওয়ারের নাম ঘোষণা করছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তাকে শহীদ কমান্ডার ইসমাইল হানিয়াহের স্থলাভিষিক্ত করা হচ্ছে।”
প্রসঙ্গত, গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে শহীদ করা হয়। এরপর থেকেই সপ্তাহখানেক সময়ের জন্য তার পদটি ফাঁকা পড়েছিল।
উল্লেখ্য, তেল আবিবের দাবি, গত বছরের অক্টোবরে ইসরাইলে ঢুকে বিস্ময়কর অপারেশনের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন ইয়াহিয়া সিনওয়ার।
সূত্র: আল জাজিরা











