spot_img

তেল-গ্যাস ও হোটেল ট্যাক্স ০.২ শতাংশে নামিয়ে আনলো আফগানিস্তান

তেল, গ্যাস, পেট্রোল, হোটেল ও আবাসনের ট্যাক্স কমিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

মঙ্গলবার (৬ আগস্ট) এক বিবৃতিতে একথা জানান দেশটির উপ-প্রধানমন্ত্রী (প্রশাসন) মাওলানা আব্দুস সালাম হানাফি।

তিনি বলেন, ট্যাক্স পুনর্বিবেচনা বৈঠকে পেট্রোল ও তেলে লিটার প্রতি যে নির্ধারিত কর ছিলো তা ০.৬ শতাংশ থেকে কমিয়ে ০.৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। যেসব কোম্পানি এখন থেকে দেশে তেল-গ্যাস ক্রয়-বিক্রয় করবে তারা নূন্যতম ০.৩ শতাংশ ট্যাক্সের আওতায় আসবেন। এছাড়া আমিরুল মুমিনীনের নির্দেশনা অনুযায়ী হোটেল ও আবাসন ট্যাক্সও ৫ শতাংশ থেকে ২ শতাংশে নামিয়ে আনা হয়েছে। হোটেল ও আবাসন ব্যবসার ত্রৈমাসিক আয় ৭৫ হাজার আফগানীর নীচে হলে তাদের এখন থেকে তাদের নূন্যতম ২ শতাংশ ট্যাক্স দিতে হবে।

এই উপ-প্রধান আরো বলেন, ইমারাতে ইসলামিয়ার সরকার জনগণের স্বাচ্ছন্দ, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে বাৎসরিক আয়ের কর অব্যাহতি সীমা ১৫ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ নির্ধারণ করেছে। খাত ভিত্তিক কর ০.৫ শতাংশ থেকে কমিয়ে ক্ষেত্র বিশেষে ০.২ ও ০.৩ শতাংশ নির্ধারণ করেছে। এছাড়া ভবিষ্যতে বেশকিছু সেক্টরের ট্যাক্স আরো কমানোর পরিকল্পনাও রয়েছে আমাদের।

সূত্র: হুররিয়াত

spot_img
spot_img
spot_img

সর্বশেষ