spot_img
spot_img

জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, কোনো ব্যক্তির নয়: তথ্যমন্ত্রী

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক প্রতিযোগিতায় না জড়িয়ে শহীদদের অর্জন সমুন্নত রাখতে সবাইকে বালখিল্যতা পরিহারের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘এক দল লোক কৃতিত্ব নিয়েই বেশি ব্যস্ত। শহীদদের অর্জন সমুন্নত রাখতে রাজনীতিতে বালখিল্যতা পরিহার করতে হবে।’

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতা তুলে ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘যদি কেউ মনে করেন এখান থেকেই শুরু করবেন, আগের সব মুছে ফেলবেন, তাহলে বাংলাদেশকে পরিপূর্ণভাবে চেনা হবে না।’

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। কোনো ব্যক্তি নয়, জনগণই এ কৃতিত্বের প্রকৃত মালিক।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ