spot_img

টিকা দেওয়ার নিশ্চয়তা দিয়েছে ভারত: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতে করোনা টিকার চাহিদা সম্পর্কে বাংলাদেশ অবগত।

তিনি বলেন, ভারতীয় সরকার নিশ্চয়তা দিয়েছে, তারা আমাদের চুক্তিতে থাকা টিকা সরবরাহ করবে।

সোমবার (৬ সেপ্টেম্বর) নয়া দিল্লিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে কয়েক মাস আগে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানে। এ কারণেই আমরা আর টিকার চালান পাইনি।

তিনি আরও বলেন, অভ্যন্তরীণ চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ায় ভারতের টিকা পাঠাতে বিলম্ব হচ্ছে। এরপরও আমি ভারতীয় সরকার ও সিরামকে ধন্যবাদ জানাবো। তারা আমাদের কিছু টিকা উপহারও দিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ