spot_img
spot_img

পররাষ্ট্রমন্ত্রীর হার্টে ব্লকের আশঙ্কা করছেন চিকিৎসকরা

শারী‌রিক অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করানো স্বাস্থ্য পরীক্ষায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের হার্টে ব্লক থাকার আশঙ্কা করছেন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করার জন্য দ্রুতই তাকে একটি করোনারি এনজিওগ্রাম করানোর পরামর্শ দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. শেখ ফয়েজ আহমেদ।

তিনি বলেন, গতকাল পররাষ্ট্রমন্ত্রী আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে ইসিজি (ইলেকট্রোকার্ডিওগ্রাফি), ইকোকার্ডিওগ্রাম করি এবং রক্ত পরীক্ষা করি। ইসিজিটা মোটামুটি আছে, তবে ইকো দেখে যেমনটা বুঝলাম, সম্ভবত ওনার একটা করোনারি এনজিওগ্রাম লাগবে। যেহেতু তিনি ডায়াবেটিসের রোগী, পাশাপাশি অনেকদিন ধরেই তার হাইপারটেনশন রয়েছে, তাই আমরা আজকে ওনার একটা এনজিওগ্রামের সাজেস্ট করবো। ওনার চিকিৎসায় যে বোর্ড রয়েছে, সবাই মিলে বসেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইকো বা ইসিজিতে হার্টে কোনো ব্লক পেয়েছেন কি না জানতে চাইলে ডা. ফয়েজ আহমেদ বলেন, হার্টে ব্লক থাকার আশঙ্কা আছে। প্রাথমিক এটাই আমরা আশঙ্কা করছি। এনজিওগ্রাম করে বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ