spot_img
spot_img

বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ, সীমান্তে পিঠ দেখাবেন না

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদেরকে সীমান্তে পিঠ না দেখিয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না। সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না। নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করুন।”

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের তিনি এ নির্দেশ দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজিবি সদস্যদের প্রতি কড়া নির্দেশ দিয়ে বলেন, “দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না। যারা ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে।”

spot_img
spot_img
spot_img

সর্বশেষ