spot_img
spot_img

প্রতিটি ঘাটে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান করার নির্দেশ দিয়েছেন ড. এম সাখাওয়াত হোসেন

প্রতিটি লঞ্চ ঘাট বা পয়েন্টে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান ভাবে স্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বিআইডব্লিউটিএর ঢাকা নদী বন্দর সদরঘাট টার্মিনালের, টার্মিনাল কাউন্টার, লঞ্চের পন্টুন এবং ওয়াইজঘাট-সিমসনঘাটের খেয়াঘাট পরিদর্শনের সময় তিনি এ নির্দেশনা দেন।

এ পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটি-এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা আগামী সাতদিনের মধ্যে রেট চার্ট স্থাপন করা হবে বলে উপদেষ্টাকে অবহিত করেছেন।

ড. এম সাখাওয়াত হোসেনের কাছে বন্দর কর্মকর্তা কবীর হোসেন ঢাকা নদী বন্দরের বিভিন্ন কার্যাবলীর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন।

নৌপরিবহন উপদেষ্টা ঢাকা নদীবন্দর ঘাটের রাজস্ব বাড়াতে উদ্যোগী ভূমিকা রাখতে তাগিদ দেন। এ বিষয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত রাজস্ব আদায় কার্যক্রম সচল করার উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশনা দেন।

ঢাকা নদী বন্দরের সার্বিক কার্যক্রম দেখে নৌপরিবহন উপদেষ্টা সন্তুোষ প্রকাশ করেন। বন্দরের প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীকে সততা ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালনে করতে বলেন। তিনি নৌ-সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নিয়মাবলী কঠোরভাবে প্রয়োগ করার র্নিদেশ দেন। লঞ্চের রুট পারমিট ও নিরাপত্তা নিশ্চিত করতে বিআইডব্লিউটিকে কঠোর পদক্ষেপ দ্রুতভাবে গ্রহণের নির্দেশ দেন।

এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা এবং ঢাকা নদী বন্দরের বন্দর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ