spot_img
spot_img

সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকার বারোটা বাজিয়ে দিয়েছেন: জ্বালানি উপদেষ্টা

সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকার বারোটা বাজিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, সড়ক ও রেলে ব্যাপক দুর্নীতি হয়েছে। এটা চেয়ারের দোষ না। এটা ব্যক্তির দায়, যে ওই চেয়ারে বসে। সাবেক এক রাষ্ট্রপতি হাওর এলাকায় সড়ক নির্মাণ করে ওই এলাকার বারোটা বাজিয়ে দিয়েছেন।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীতে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জ্বালানি উপদেষ্টা বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর ৩ মন্ত্রণালয়ের অপ্রয়োজনীয় প্রকল্প বাদ ও ব্যয় কাটছাঁট করে ৪৫ হাজার কোটি টাকা সাশ্রয় করেছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ