spot_img
spot_imgspot_img

ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে তৈরি হওয়া ‘ডিসেম্বরের হাইপ ও ন্যারেটিভ’ সেপ্টেম্বরেই শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩১ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, “আপা (শেখ হাসিনা) নাকি ডিসেম্বরে লীগের (আওয়ামী লীগ) পলাতকদের দেশে ফিরতে বলবে না। মূলত, তাদের বললেও কেউ আসত না।”

তিনি বলেন, “৫ আগস্ট কীভাবে পরিবারের সবার পালানো নিশ্চিত করে বাকিদের ফেলে দিয়ে তিনি হেলিকপ্টারে চড়েছিলেন, এটা কোনোমতে জান বাঁচিয়ে পালানো নিষিদ্ধ লীগের নেতাদের ভালোভাবেই মনে আছে।”

এরপর তিনি বলেন, “ডিসেম্বরের (শেখ হাসিনার দেশে ফেরা) হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ!”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। সম্প্রতি আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতাকর্মীদের সঙ্গে দেশে ফেরার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “আমি কোনো নির্দেশনা কাউকে দিচ্ছি না। তবে দেশে-বিদেশে আমাদের সমর্থক-নেতাকর্মী যারা যেখানেই আছেন, তারা তাদের ইচ্ছা পোষণ করছেন। তারাও প্রস্তুতি নিচ্ছেন, তারাও আমার সঙ্গে যেতে চান। আমি নির্দেশনা দিয়ে কাউকে তো বিপদে ফেলতে পারি না। কিন্তু যারা মনে করবেন যেতে চান, তারা যাবেন।”

spot_img
spot_img
spot_img

সর্বশেষ