spot_img
spot_imgspot_img

বড় ধরনের আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে প্রস্তুত আফগানিস্তান

আফগানিস্তান বড় ধরনের আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আমেরিকায় আফগান বিষয়ক প্রতিনিধি জালমাই খলিলজাদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) কাবুলে আফগানিস্তানের খনিজ মন্ত্রণালয় ও সৌদি আরবের একটি তেল-গ্যাস কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে খলিলজাদ এসব কথা বলেন।

খলিলজাদ বলেন, এই চুক্তি প্রমাণ করে যে আফগানিস্তান ব্যবসা ও বড় পরিসরের বিনিয়োগের জন্য ক্রমেই প্রস্তুত হয়ে উঠছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে আফগানিস্তানকে সম্পদসমৃদ্ধ মধ্য এশিয়ার সঙ্গে দক্ষিণ এশিয়ার বড় বাজার ও ক্রমবর্ধমান চাহিদার সংযোগকারী একটি সম্ভাবনাময় স্থলসেতু হিসেবে দেখা হয়েছে।

তিনি আরও বলেন, আফগানিস্তানের নিজেদেরও উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ রয়েছে। এসব সম্পদ আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণ করতে পারে। এর ফলে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

চুক্তিটিকে ইতিবাচক ও আশাব্যঞ্জক অগ্রগতি হিসেবে উল্লেখ করে খলিলজাদ বলেন, আফগানরা কয়েক দশক ধরে যুদ্ধ সহ্য করে আসছেন। এখন তারা বড় ধরনের অর্থনৈতিক প্রয়োজনের মুখোমুখি।

চুক্তির জন্য উভয় পক্ষকে অভিনন্দন জানান খলিলজাদ। একইসঙ্গে আফগানিস্তানের বিনিয়োগ সম্ভাবনার জন্য গুরুত্বপূর্ণ এই অগ্রগতি প্রত্যক্ষ করতে পেরে সন্তুষ্ট বলেও জানান তিনি।

সূত্র, আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ