spot_img
spot_img

আ.লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করল তাঁতী লীগ নেত্রী

গাইবান্ধার পলাশবাড়িতে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষন করার অভিযোগ তুলে ধর্ষণ মামলা করেছেন তাঁতী লীগের এক নারী নেত্রী।

বুধবার (৬ অক্টোবর) পলাশবাড়ি থানায় এ মামলা দায়ের করেন তাঁতী লীগের ওই নেত্রী।

অভিযুক্ত রফিকুল ইসলাম পলাশবাড়ি উপজেলা আ.লীগের সদস্য ও বরিশাল ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি। রফিুকুল বাংলাদেশ টুডে পত্রিকার জেলা প্রতিনিধি।

মামলায় ওই নারী নেত্রী দাবি করেন, বিয়ের আশ্বাসে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন রফিকুল ইসলাম। দীর্ঘদিনের সম্পর্কের সূত্রে ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলসহ ভাড়া বাসাতেও তারা একসঙ্গে সময় কাটিয়েছেন। তবে কিছুদিন ধরে বিয়ে করতে চাপ দিলে রফিকুল নানা তালবাহনা শুরু করেন। ঘটনা জানাজানির পর দলের নেতাকর্মীসহ স্থানীয়রা সমাধানের চেষ্টা করলেও রফিকুল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর ঘটনা ধামাচাপা দিতে ক্ষমতার প্রভাবে দেখিয়ে রফিকুল তাকে বিভিন্ন হুমকিও দেন বলে অভিযোগ নারী নেত্রীর। ফলে বাধ্য হয়ে থানায় তার বিরুদ্ধে মামলা করেন তিনি।

পলাশবাড়ি থানার ওসি মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রফিকুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই নারী মামলা করেছেন। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্ত আসামি রফিুকুল ইসলামকে গ্রেফতারে চেষ্টা চলছে‌।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ