মাদারীপুর জেলার শিবচরে নিষেধ অমান্য করে ইলিশ শিকার করার দায়ে ৩৩ জন জেলেকে ১ বছর করে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ১৯ হাজার ৮০০মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৬ অক্টোবর) দিবাগত রাত ৩ টা থেকে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮ টা পর্যন্ত শিবচরের পদ্মানদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে পদ্মানদীর বিভিন্ন স্থানে গভীর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালায় ভ্রাম্যমান আদালত ও পুলিশের একটি টিম। এ সময় পদ্মানদীতে নিষেধ অমান্য করে ইলিশ শিকার করায় ৩৩ জেলেকে নদী থেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এক বছর করে সাজা দেওয়া হয়। তখনই জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়।











