বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ইতালি গেলেন স্পিকার ড. শিরীন শারমিন

ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সেখানে আগামী ৮ ও ৯ অক্টোব অনুষ্ঠিতব্য প্রি-কপ২৬ পার্লামেন্টারি কনফারেন্সে তিনি অংশ নিবেন।

বুধবার (৬ অক্টোবর) দিনগত রাত ১টা ৪০ মিনিটে রোমের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার, সংসদ সদস্য জাফর আলম ও সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম সম্মেলনে অংশ নেবেন।

এদিকে আগামী ১৩ থেকে ১৫ অক্টোবর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে তৃতীয় ইউরেশিয়ান ওমেন্স ফোরামে অংশ নেবেন স্পিকার।

এ সম্মেলনে আরও অংশ নেবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য আদিবা আনজুম মিতা ও খোদেজা নাসরিন আক্তার হোসেন।

স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন উভয় সফরে তার সফরসঙ্গী হয়ে ঢাকা ছেড়েছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ