spot_img
spot_img

বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান; মহসচিব মাওলানা মাহফুজুল হক

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক) এর সভাপতি মনোনীত হয়েছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া (যাত্রাবাড়ী বড় মাদরাসা)-এর মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান। মহাসচিব মনোনীত হয়েছেন মাওলানা মাহফুজুল হক।

আজ শনিবার (৭ অক্টোবর) যাত্রাবাড়ী বড় মাদরাসায় আয়োজিত বেফাকের ১১তম জাতীয় কাউন্সিলে মনোনীত সভাপতি ও মহাসচিবের নাম ঘোষণা করা হয়।

এর আগে মাওলানা মাহমুদুল হাসানের উদ্বোধনী বয়ানের মাধ্যমে কাউন্সিল শুরু হয়েছে। উদ্বোধনপূর্ব বক্তব্য রেখেছেন কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা সাজিদুর রহমান। সভায় বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা উবায়দুর রহমান খান নদভি।

কাউন্সিলে উপস্থিত হয়েছেন, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, ঢালকানগর মাদরাসার মুহতামিম মাওলানা জাফর আহমদ, মুফতি মনসুরুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা আনাস মাদানী, মাওলানা মনীরুজ্জামানসহ দেশের শীর্ষ আলেম ও মাদরাসার মুহতামিমগণ প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ