spot_img

শারীরিকভাবে অক্ষমদের প্রয়োজন পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

শারীরিকভাবে অক্ষমদের প্রয়োজন পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (৬ নভেম্বর) লন্ডনের অ্যাপাসেন ইন্টারন্যাশনালের হেড অফিস পরিদর্শনকালে তিনি একথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজে সম্পৃক্তকরণের মাধ্যমে শারীরিকভাবে অক্ষমদের প্রয়োজন পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ।

তিনি বলেন, অটিজম কোনও রোগ নয়, এটি একটি বিশেষ পরিস্থিতি, যা ব্যাপক যত্নের দাবি করে।

অ্যাপাসেন ইন্টারন্যাশনাল বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলের দুস্থ, শারীরিকভাবে প্রতিবন্ধী, অটিস্টিক এবং অন্যান্যদের জীবন-মান উন্নয়নে কাজ করে।

অ্যাপাসেন ডে সেন্টার পরিদর্শনের পর পররাষ্ট্রমন্ত্রী অ্যাপাসেন ইন্টারন্যাশনালের উদ্যোগে সিলেটে প্রতিষ্ঠিত বিশেষায়িত স্কুল ও মডেল ডে সেন্টারের কর্মকাণ্ডের প্রশংসা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ