spot_img

পণ্য পরিবহনে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা ট্রাক-কাভার্ডভ্যান মালিকদের

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন কর্মবিরতি চলমান রাখার ঘোষণা দিয়েছে।

রবিবার (৭ নভেম্বর) রাজধানীর সাতরাস্তায় নিজেদের কার্যালয়ে এই তথ্য জানান সংগঠনটির অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব। এসময় কাভার্ডভ্যান-ট্রাক মালিকরা সংবাদ সম্মেলনে তিন দফা দাবি তুলে ধরেন।

এগুলো হলো, ডিজেল ও কেরোসিনের বর্ধিত মূল্য প্রত্যাহার, যমুনা ও মুক্তারপুর সেতুর বর্ধিত টোল প্রত্যাহার এবং টোলের নামে দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভার চাঁদাবাজি বন্ধ করা। এসব দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ