মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের মাথাপিছু আয় বাড়ছে। মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসছে। করোনায় আমাদের কিছু ক্ষতি হয়েছে। তবে সেটা আমরা পুষিয়ে নেবো।

রোববার (৭ নভেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পাহাড়, হাওর, ভাটি, উপকূল, চরাঞ্চলসহ সব এলাকার উন্নয়নে কাজ করছি। প্রধানমন্ত্রীর কাছে যে কোনো প্রকল্প নিয়ে গেলে তিনি দেখেন এতে মানুষের কী উপকার হবে। নিম্মআয়ের মানুষ উপকৃত হবে কি-না। তিনি চান প্রকল্প হবে জনকল্যাণে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সিভিল সার্জন মো. শামস উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ