spot_img

মেয়ররা কর্মচারীর বেতন দিতে পারেন না এটা বিশ্বাসযোগ্য না: তাজুল ইসলাম

পৌরসভার মেয়ররা কর্মচারীর বেতন দিতে পারেন না এটা কখনওই বিশ্বাসযোগ্য হতে পারে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেন, পৌরসভার মেয়ররা কর্মচারীর বেতন দিতে পারেন না এটা কখনওই বিশ্বাসযোগ্য হতে পারে না। এসব প্রতিষ্ঠানকে কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা প্রদানসহ উন্নয়ন কার্যক্রমে অবদান রাখতে হবে। প্রতিটি পৌরসভায় অপার সম্ভাবনা রয়েছে। দেশের মানুষের স্বার্থে যা যা করার দরকার তাই করা জনপ্রতিনিধিদের দায়িত্ব।

রোববার (৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আয়োজিত পৌরসভার নবনির্বাচিত মেয়রদের জন্য ‘পৌরসভা সম্পর্কিত অবহিতকরণ’ শীর্ষক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, সরকার বড় বড় প্রকল্প বাস্তবায়ন করবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরশীল হতে পারে না। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো রাজস্ব আয় দিয়ে এলাকাভিত্তিক উন্নয়ন করবে।

তিনি বলেন, পৌরসভাসহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ইনকাম জেনারেশনের ব্যবস্থা করতে হবে। এছাড়া, নাগরিকদের উপার্জনক্ষম করার দায়িত্বও জনপ্রতিনিধিদের নিতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ