বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

সরকার কৃষির উন্নয়নে বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষকবান্ধব বর্তমান সরকার কৃষির উন্নয়নে বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে। পাশাপাশি এদেশের কৃষকের অক্লান্ত পরিশ্রম আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে সাহায্য করছে।

রবিবার (৭ নভেম্বর) নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত আমন সংগ্রহ অভিযান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, খাদ্যের নিরাপত্তায় মজুত বৃদ্ধি করতে সরকার সচেষ্ট। আমরা বোরো সংগ্রহ অভিযানে সফল হয়েছি। সেই ধারাবাহিকতায় আমন সংগ্রহেও সফলতা অর্জন সম্ভব হবে। কেউ যেন অবৈধ মজুত করে খাদ্যের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

খাদ্যমন্ত্রী বলেন, চলতি ২০২১-২২ অর্থবছরের আমন মৌসুমে তিন লাখ টন আমন ধান, পাঁচ লাখ টন সেদ্ধ চাল কেনা হবে। এছাড়া আগামী পহেলা এপ্রিল থেকে দেড় লাখ টন গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে চলতি মৌসুমে ৯ লাখ ৫০ হাজার টন খাদ্যশস্য সংগ্রহ করা হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ