জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে লঞ্চ মালিকদের দাবির মুখে ৩৫ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটার যাত্রী ভাড়া ১ টাকা ৭০ পয়সা থেকে ৬০ পয়সা বাড়িয়ে ২ টাকা ৩০ পয়সা করা হয়েছে।
রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় লঞ্চ মালিকদের সঙ্গে সরকারের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটার যাত্রী ভাড়া এক টাকা ৪০ পয়সা থেকে পয়সা বাড়িয়ে ২ টাকা করা হয়েছে। এছাড়া, সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।
এ সিদ্ধান্তের পর লঞ্চ মালিকরা জানিয়েছেন, এখন থেকেই লঞ্চ চলাচল শুরু হবে।











