spot_img
spot_imgspot_img

জামিন পেলেন কাজী এরতেজা

জালিয়াতি ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

সোমবার তার আইনজীবী জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় আগামী ১ ডিসেম্বর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ৪ নভেম্বর রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের উপ-পরিদর্শক মো. মেহেদী হাসান। শুনানি শেষে ওই দিন আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ১ নভেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল তাকে গ্রেপ্তার করে। পর দিন ২ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ