spot_img

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হারাম: লেবাননের শীর্ষ শিয়া আলেম

শিয়া ধর্মীয় লেবাননের শীর্ষ আলেম এবং সুপ্রিম শিয়া কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আমির কাবালান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা ধর্মীয় এবং নৈতিকভাবে সম্পূর্ণ হারাম। আইনত ইসরাইলের সঙ্গে সম্পর্ক করার কোনো সুযোগ নেই।

রোববার (৬ ডিসেম্বর) শিয়া ধর্মের লেবাননের এই শীর্ষ আলেম ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে এসব কথা বলেন।

শেখ আব্দুল আমির কাবালান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি ঘোষণা করেছেন তা বাস্তবায়নের অংশ হিসেবে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয়েছে।

ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদান সম্প্রতি যে চুক্তি করেছে তা পরিপূর্ণভাবে নাকচ করে দেওয়ার জন্য লেবাননের শিয়া ধর্মের এ আলেম আরব রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান। পাশাপাশি ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পণ্য সর্বাত্মকভাবে বয়কট করার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান। তিনি বলেন এ ধরনের পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরাইলের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা মোকাবেলা করা যাবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ