spot_img
spot_img

আলেমদের দেওয়া ‘মুজিব মিনার’ এর প্রস্তাব প্রত্যাখান করল আওয়ামী লীগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিকল্প হিসেবে ‘মুজিব মিনার’ নির্মাণের জন্য আলমদের দেওয়া প্রস্তাব প্রত্যাখান করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

সোমবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তা প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন, ভাস্কর্য যেটা নির্মাণাধীন, নির্মাণকাজ চলবে। আমরা ভাস্কর্য নির্মাণ করব। তারা যে প্রস্তাব দিয়েছেন, এটি তারা দেখুক এটি তাদের বিষয়। ধোলাইপাড়ে নির্মাণাধীন ভাস্কর্য হবেই। ভাস্কর্যের কাজ চলবে।

ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশে ধর্ম একটি গুরুত্বপূর্ণ ও সেনসিটিভ ইস্যু। কাজেই এখানে প্রধানমন্ত্রী স্বয়ং বিষয়গুলো দেখছেন এবং এটা ট্যাকল করছেন সেভাবে, আমরা অহেতুক দেশে একটা অশান্তি-বিশৃঙ্খল পরিবেশের উসকানি দিতে চাই না। আমরা যুক্তি দিয়ে বলতে চাই, তারা যে বলছে তা সঠিক না।

তিনি বলেন, কওমি মাদরাসার ১৪ লাখ শিক্ষার্থী আছে। তারা মূলধারা থেকে দূরে আছে। তাদের শিক্ষাব্যবস্থার মূলধারায় আনার জন্য দাবিটাকে ন্যায়সম্মত মনে হয়েছে। সে জন্য তাদের দাবি মেনে নেয়া হয়েছে। তার মানে এই নয়, তাদের সঙ্গে সমঝোতা করা হয়েছে।

হেফাজত কোনো রাজনৈতিক সংগঠন নয় যে তাদের সঙ্গে রাজনৈতিক সমঝোতা করব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ