আওয়ামী লীগের পরবর্তী কার্যনির্বাহী সংসদের সভায় ডা. মুরাদ হাসানকে দল থেকে বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এমনটাই জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল বক্তব্য দেওয়ায় সমালোচনার জন্মদাতা এই প্রতিমন্ত্রীকে দল থেকে বহিষ্কারের বিষয়ে মাহবুব উল আলম হানিফ এ কথা জানান।
এদিকে, নানা ইস্যুতে সমালোচিত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে গেল রাতে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ আজ মঙ্গলবারের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে বলে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।










