spot_img
spot_img

উখিয়া থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৯ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ নয় রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

সোমবার (৬ ডিসেম্বর) রাত ২টায় উপজেলার পালংখালী ইউপির বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন– একই ক্যাম্পের সলিমের ছেলে মোহাম্মদ শফিক (২২), শুক্কুরের ছেলে নুর মোস্তফা (২২), মতিউর রহমানের ছেলে মুহাম্মদ মিয়া (৩৮), ক্যাম্প-২৫-এর শুক্কুরের ছেলে হেদায়েত উল্লাহ (২২), ক্যাম্প-১৫-এর মৃত সফির ছেলে সফিউল আলম (৩৮), মৃত সোনা আলীর ছেলে আবুল কালাম (২৪), ক্যাম্প-১১-এর মৃত কাসিমের ছেলে জাফর আলম (৪৭), মোজাহের মিয়ার ছেলে জাহিদ উল্লাহ (২৪) এবং ক্যাম্প-১৮-এর মুসলিমের ছেলে শফিউল্লাহ (৩৩)। তারা সবাই এপিবিএনের তালিকাভুক্ত রোহিঙ্গা সন্ত্রাসী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ