spot_img
spot_img

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭৬ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ৭৬ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৯৮০ জনে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

শনিবার (৮ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৫৩০ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তের হার চার দশমিক ৯৬ শতাংশ। আক্রাক্তদের মধ্যে ৭১ জন নগরের এবং পাঁচজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে একজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে নয়জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে দুজন, শেভরন হাসপাতাল ল্যাবে ২০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ছয়জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে তিনজন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে চারজনের করোনা শনাক্ত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ