spot_img

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। এ জেলায় দিন দিন বেড়েই চলেছে শীতের দাপট। উত্তর দিক থেকে আসা হিমালয়ের হিম শীতল বাতাসের সঙ্গে ঘন কুয়াশা বাড়িয়ে দিচ্ছে শীতের মাত্রা।

শনিবার (০৮ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হিমালয়ের বাতাস বাড়তে থাকে। সকালে সূর্যের দেখা না মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা আলো দেখা যায়। তবে সূর্যের আলো স্থায়ী থাকে না। শীতের দাপটে মানুষ গরম কাপড়ের আশ্রয় নিয়েছে। বিত্তবানরা গরম কাপড় সংগ্রহ করতে পারলেও নিম্নবিত্তের মানুষরা শীত নিবারণের জন্য ছুটছেন পুরাতন কাপড়ের দোকানে।

আবহাওয়া অফিস জানায়, প্রতি শীত মৌসুমে জেলায় শীতের প্রকোপ ও তীব্রতা বেশি থাকে। চলতি মৌসুমেও জেলায় কনকনে শীত অনূভুত হচ্ছে। কয়েক দিন ধরে তাপমাত্রা ১১-৯ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। তবে দিন দিন তাপমাত্রা আরও হ্রাস পাবে বলে জানানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ