spot_img

সংলাপ ইতোমধ্যেই অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করেছে; সংলাপ অর্থহীন: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিসের সংলাপ? এ সংলাপ ইতোমধ্যেই অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করেছে। আমরা পরিষ্কার করে বলেছি এ সংলাপে কোনো লাভ হবে না। অর্থহীন সংলাপ।

তিনি আরও বলেন, যদি নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার না থাকে তাহলে নির্বাচন কমিশনের কিছুই করার নেই। আমাদের পরিষ্কার কথা, সবার আগে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। তারপর পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিন। এটা একমাত্র পথ, এর বাইরে আর কোনো পথ নেই।

শনিবার (৮ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানব সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মুক্তি এখন জনগণের দাবি, এটা গণদাবি। এ দাবি অবশ্যই সরকারকে মেনে নিতে হবে। যদি সরকার এ গণদাবি মেনে না নেয়, তাহলে গণদাবি অস্বীকার করার জন্য অতীতের সরকারগুলোর যে অবস্থা হয়েছে এ সরকারেরও সেই পরিণাম ভোগ করতে হবে।

তিনি বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। গত দেড় থেকে দুই মাস নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছি। সারা দেশে আমাদের অসংখ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি সমাবেশ থেকে লাখো মানুষের কণ্ঠে একটি আওয়াজ এসেছে – বেগম খালেদা জিয়ার মুক্তি চাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ